ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বঙ্গবন্ধুর ভাষণ নতুন প্রজন্মের প্রেরণার উৎস : ধর্ম প্রতিমন্ত্রী

গাইবান্ধা ইউনিয়নের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে। যতদিন যাবে নতুন প্রজন্মের কাছে এই ভাষণ অনুপ্রেরণার সারথি হিসেবে কাজ করবে। তারাও জাতির জনকের সোনার বাংলাকে বিশ্বের বুকে উজ্জ্বল-ভাস্কর হিসেবে তুলে ধরবে।

তিনি জামালপুরের ইসলামপুর গোয়ালের চর, গাইবান্ধা ও চর পুটিমারী ইউনিয়নে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ২টি রাস্তা, ৪টি ব্রীজ ও ১০টি নবনির্মিত স্কুল ভবনের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ পিছিয়ে পড়া একটি রাষ্ট্রকে ক্রমেই উন্নয়নের কাতারে দাঁড় করানোর মধ্য দিয়ে বিশ্ব নেতৃত্বের মাঝে নিজের অবস্থানকে একটা অনন্য ধারায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। তার প্রতিশ্রুতি মোতাবেক প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌছেছে। কেউ আর না খেয়ে থাকে না।

বঙ্গবন্ধু কন্যার মানবিক নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের জীবনমান আমূল বদলে গেছে। অভাব, মঙ্গা ও দারিদ্রের কড়াল গ্রাস থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মানুষের। বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ।

৯ জানুয়ারি গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, নূর ইসলাম নূরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাষণ নতুন প্রজন্মের প্রেরণার উৎস : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২