ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

মাদারগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ৪ জানুয়ারি বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মকবুল হোসেন (৪৫)।

জানা যায়, বাড়ির উঠানের জমির আইল নিয়ে তর্কের জেরে বড় ভাই জামাল উদ্দিন কোদাল দিয়ে মকবুল হোসেনের মাথায় আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে আয় উপার্জনের একমাত্র বড়ভাইয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছে স্বজনসহ এলাকাবাসী।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাইয়ের হাতে ভাইয়ের খুনের ঘটনাটি বেদনাদায়ক বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

মাদারগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৬:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২