ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আজ শনাক্ত বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ তিন জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল একজন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। গতকাল ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৫০৭ জনের দেহে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬৮ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৩ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ২ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

আপডেট সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২