ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে দুর্ধর্ষ চুরি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক মাকছুদুর রহমান আনছারীর বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। ৩ জানুয়ারি দিনে দুপুরে থানা সদরের পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন চেয়ারম্যানের বাসায় ৫ম বারের মত চুরির ঘটনা ঘটে।

চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, ৩ জানুয়ারি দুপুরে থানা মোড় মিতুল এন্টারপ্রাইজ নিজ অফিসে ছিলাম। দুপুরে স্ত্রী ও কন্যা বিশেষ কাজে গেইটের তালা লাগিয়ে জামালপুর গিয়েছিল। বিকালে বাসায় এসে ভিতর থেকে গেইট লক করা দেখতে পেয়ে সন্দেহ হলে ওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে বারান্দার গ্রীল ভাঙ্গা দেখতে পাই। ঘরের ভিতরে ঢুকে স্টিলের আলমিরার ড্রয়ার খোলাসহ কাপড় তছনছ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। এতে স্বর্ণের কানের দুল, নতুন মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র নেই। তবে এ যাত্রায় তেমন খোয়া না গেলেও বিগত চারবারে টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার চুরি হয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা রাখছি দ্রুতই চোর শনাক্ত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ইসলামপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৯:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২