ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন প্রকৌশলী মো. সিরাজুল হক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন প্রকৌশলী মো. সিরাজুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর ও শেরপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ প্রকৌশলী মো. সিরাজুল হক জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।

গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন প্রকৌশলী মো. সিরাজুল হক।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রকৌশলী মো. সিরাজুল হক জাতীয় পার্টিতে যোগদানের পর তাকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওই যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদসহ জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সিরাজুল হক জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনোনীত হওয়ায় জামালপুর ও শেরপুর জেলায় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে কাজ করবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

প্রবীণ এই রাজনীতিবিদ জাতীয় পার্টিতে যোগদান করায় স্থানীয় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন প্রকৌশলী মো. সিরাজুল হক

আপডেট সময় ০৯:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১