ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ইউএনও মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে দলিল লেখক সমিতির নির্বাচনে বিজয়ীদের মাঝে ফলাফলপত্র হস্তান্তর করেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন-২০২১ ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১১৬ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

সভাপতি পদে মো. ফিরোজ মিয়া ৬৪ ভোট, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন হিলারী ৮৭ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে খন্দকার মনির হাসান ৭৫ ভোট ও প্রচার সম্পাদক পদে শামসুদ্দোহা ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে আরও ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৮ প্রার্থী।

বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে বিজয়ীদের মাঝে ফলাফলপত্র হস্তান্তর করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাব রেজিষ্ট্রার জুয়েল মিয়া, নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাফিউজ্জামান ও নির্বাচন কমিশনার খায়রুল বাশার উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১