ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে হত্যাচেষ্টার প্রতিবাদে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের আয়োজনে ৮ নভেম্বর বেলা ১১টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেলআইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লুৎফর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, চ্যানেলটোয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মো. বজলুর রহমান প্রমুখ। জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরা পারসন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে হত্যার পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে গ্রেপ্তারসহ হত্যাচেষ্টায় জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০১:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১