ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর পৌরসভার বেলটিয়া বাজার এলাকায় ৩ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- জামালপুর পৌরসভার পলিশা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. রবিন আহম্মদ (২৩) ও বেলটিয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. জিপু (৩৪)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার ইয়াবা

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৩ নভেম্বর বিকেল পৌনে চারটার দিকে জামালপুর পৌরসভার বেলটিয়া বাজার সংলগ্ন জুলেখা সেন্ট্রাল স্কুলের ফটকের দক্ষিণ পাশের রাস্তা থেকে ওই মাদক ব্যবসায়ী দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০২:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১