ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসন চায় শিক্ষার্থীরা

পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। ৯ অক্টোবর দুপুরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সামনের তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষার্থী রাফিউল আলম বিজয় প্রমুখ।

পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় বক্তারা জানান, পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের মাঠটি পানির নিচে তলিয়ে থাকে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয় তেমনি খেলাধুলার পরিবেশ না থাকায় প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উচুকরণের জোর দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসন চায় শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১