ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় শহিদ ফকির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামের একজনকে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

নিহত শহিদ ফকির (৫৮) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কয়ালীকান্দি গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চরপাকেরদহ ইউনিয়নের রোকনাই গোদাশিমলা এলাকার নাজমুল সরদারের ছেলে জিল্লুর রহমানের কাছে বাকিতে সেলোমেশিন বিক্রি করে শহিদ ফকির। কিন্তু দীর্ঘদিন ধরে জিল্লুর বাকির টাকা না দিয়ে শহিদ ফকিরকে ঘুরাচ্ছিলেন। ৩ অক্টোবর সন্ধ্যায় তেঘরিয়া বাজারে জিল্লুর রহমানের কাছে পাওনা টাকা চাইলে একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান ও তার ছোট ভাই আরিফ দুজন মিলে শহিদ ফকিরের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম ইফতেখার তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শামীম ইফতেখার জানান, নিহতের শরীরে মাথায়, নাকে আঘাতের চিহ্ন পান। নাকে ও কানে রক্ত ছিলো।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, কিভাবে মৃত্যু হয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও জড়িত সন্দেহে আরিফ নামে একজনকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

আপডেট সময় ১১:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১