ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত

জামালপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর রাতে জামালপুর প্রেসক্লাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। জামালপুর প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও সাবেক যুবলীগনেতা সুশান্ত কানু, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা, দৈনিক জামালপুর প্রতিদিনের সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক দুলাল হোসাইন, বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম হালিম দুলাল, জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য শীলা আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। সরকার প্রধান হিসেবে তার নিরলস পরিশ্রম, সততা ও দক্ষতার সাথে দেশ পরিচালনায় মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তিক মানুষের কাছে শেখ হাসিনা আজ এক আস্থার নাম, বিশ্বাস ও ভরসার নাম। সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির আলোকবর্তিকা। শেখ হাসিনা হলেন বাঙালির কল্যাণ ও মুক্তির ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ক্লাবের অন্যান্য সকল সদস্য ও সাংবাদিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটেন। জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, ক্লাবের সদস্য, সহযোগী সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত

আপডেট সময় ১১:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১