ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বর্ণাঢ্য আয়োজনে ২৮ সেপ্টেম্বর জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

প্রধামন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুুল মান্নান শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে এবং ৭৫টি মোমবাতি প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বশেফমুবিপ্রবিতে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আজীবন সংগ্রামী, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ অর্থনীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে নিরলস কাজ করে চলেছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থেকে প্রতিটি সেক্টরে যারা আমরা রয়েছি তাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এএইচ এম মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আব্দুছ ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

আপডেট সময় ১০:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১