ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জামালপুর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে কেক কাটেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সেবার মান বৃদ্ধি, শূন্য পদ পূরণ, নার্সদের রোগীবান্ধব আচরণ নিশ্চিত করাসহ কোভিড নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার সামনে রেখে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

২৮ সেপ্টেম্বর হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, শাহীন মাস্টার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন চিকিৎসক মোর্শেদুল হক।

সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

আপডেট সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১