ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক

আটক ভারতীয় নাগরিক রমজান আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘার চর এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রমজান আলী (২১) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি ভারতের আসাম রাজ্যের দরং জেলার খারুপেটীয়া উপজেলার খারুপেটীয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।

জানা গেছে, ২১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বাঘার চর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি (৩৫) বাঘারচর ক্যাম্প বিজিবি আটক করে রাতেই দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভারতীয় নাগরিককে বাঘার চর ক্যাম্প বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। দেওয়ানগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্টে মামলা হয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় ০৮:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১