ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে চলাচলের সহায়ক হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রাম পুলিশ দফাদারদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামা লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, সহ-সভাপতি হাজী দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১০৯ জন গ্রাম পুলিশকে এই বাই সাইকেল প্রদান করা হয়।

অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয়ের জন্য অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।ছবি : বাংলারচিঠিডটকম

সাইকেল বিতরণ এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয়ের জন্য অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৮টি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং ৩১টি পরিবারকে ১ বান্ডেল করে টেউটিন প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১