ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

জামালপুর দয়াময়ী মন্দিরের ভূমি দখলদারের উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

পাক-ভারত উপমহাদেশের ঐতিহাসিক ও ৩৩২ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী রীঁ দয়াময়ী মহাদেব্যা মায়ের দেবোত্তর ভূমির জাল দলিল সৃষ্টিকারী, ভূমিদস্যু সুবল চন্দ্র দে পক্ষদের মন্দিরের ভূমি হতে উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদ। ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, সহসভাপতি অজয় পাল, সদস্য অনিল কুমার প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করে শোনান অরুপ কুমার দত্ত অপু।

জানা যায়, জাল দলিলমূলে সুবল পক্ষরা দীর্ঘদিন ধরে মন্দিরের দেড় শতাংশ ভূমি জবর দখল করে বসবাস করছে। একাধিকবার মন্দিরের পক্ষে আদালত রায় দিলে নানা বাহানায় দখল ছাড়ছে না। বরং মন্দির কমিটির সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ চলতি বছরের ২৬ আগস্ট সুবল চন্দ্র দের আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, সনাতন ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মনে আঘাত দেওয়ার পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে বাধাদানকারী ভূমিদস্যু সুবলের হাত থেকে ভূমি উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করা হোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুর দয়াময়ী মন্দিরের ভূমি দখলদারের উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১