ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও নৌযাত্রা

‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন করেন নদীভাঙা চরের মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন, প্রচারপত্র বিতরণ ও তিনদিনের নৌযাত্রা শুরু করেছে নদীভাঙা চরের মানুষ। ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঝালুপড়া ব্রীজপাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করে। সরিষাবাড়ী ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার আবাদি জমি, ভিটা বাড়িসহ সর্বস্ব নদীর গর্ভে বিলীন হওয়া চরাঞ্চলের মানুষ এতে অংশ গ্রহণ নেয়।

‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে তিনদিনের নৌযাত্রা শুরু করেন নদীভাঙা চরের মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নদী ভাঙবে আমার জমি আমার থাকবে, জমি কেন খাস হবে’ জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। যার ফলে নদীর গর্ভে বিলীন হওয়া জমির খাজনা-খারিজ ও ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। জমি আমার, আমরা ভূমি উন্নয়ন কর দেই, সরকারের উচিৎ আমাদের ভূমি রক্ষা করা। অথচ সরকারের নদী আমার জমি ভেঙে নেয়, শাস্তি সরকারের হওয়া উচিৎ, শাস্তি হয় আমার কৃষকের। কৃষককে জমির ভর্তুকি দেওয়া দরকার কিন্তু কৃষকের জমি খাস হয়ে যায়, এ আইন কেমন আইন। তাই পি,ও-১৩৫/৭২ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন, কবি আলতাফ হোসেন মাস্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিন, জাহিদ হোসেনসহ আরও অনেকেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও নৌযাত্রা

আপডেট সময় ০৮:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১