ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বিষাক্ত তরল বর্জ্যের জলাবদ্ধতার নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্যের জলাবদ্ধতা থেকে নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্যের জলাবদ্ধতা থেকে নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। ৪ সেপ্টেম্বর সকালে ঘন্টাব্যাপী যমুনা সারকারখানা সংলগ্ন পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তরল বর্জ্য দূষণ বন্ধ, জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তারাকান্দি চরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল কারখানার চারপাশের নিচু জমিতে ছড়িয়ে পড়ছে। এতে মরে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল, বনজ ও ফলজ গাছপালা। সারকারখানার বিষাক্ত তরল বর্জ্য বিদ্যালয় মাঠে ওঠে জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে অ্যাসাইন্টম্যান সংগ্রহ ও জমা দিতে চরম দুর্ভোগে পড়েছে। কারখানা কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নানা কর্মসূচি পালন করে যাবেন বলেও হুশিয়ারি দেন।

তারা আরও বলেন, তরল বর্জ্য কারখানা থেকে বের হয়ে নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এই তরল বর্জ্য শরীরের যে স্থানে লাগে সেখানেই চরর্মরোগ ধরে পড়ছে। এই তরল বর্জ্য নিষ্কাশনের একমাত্র একটি কালভার্ট ছিল, সেটিও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সেই পানি বের হবার একমাত্র কালভার্টের মুখটি খুলে দিবারও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক এবিএম মোশরেকুল আলম লিচু, ব্যবসায়ী জয়নাল আবেদীন, এলাকার ভুক্তভোগী রাফি আল হাসান, রাসেল মিয়া, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সোহাগ মিয়া, আলপনা আক্তারসহ আরও অনেকেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বিষাক্ত তরল বর্জ্যের জলাবদ্ধতার নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৫:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১