ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শেরপুরে মানবাধিকারকর্মী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা

শেরপুরে মানবাধিকাকর্মী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন তার স্বজনরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের মানবাধিকারকর্মী আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার স্বজনরা। ৩১ আগস্ট দুপুরে জেলা শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিহতের ছোট বোন তানজিনা আক্তার নয়ন বলেন, তার ভাই আবু সাঈদের সাথে শারমিন সুলতানা ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে নেয়নি ডেইজির পরিবার। এর জের ধরে চলতি বছরের ১১ জুন সন্ধ্যায় আবু সাঈদকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে আতিক, জাকির, তারিকুলসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন।

পরবর্তীতে এ হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হয়। মূলত ডেইজির পরিবারের সহায়তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাই এই ঘটনার বিচার চেয়ে আদালতে সাতজনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

কিন্তু আসামিরা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

তানজিনা তার ভাই হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন আমাদের আইনের নেতৃবৃন্দ ও আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে মানবাধিকারকর্মী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা

আপডেট সময় ০৭:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১