ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কক্সবাজারে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কক্সবাজারে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছে।খবর বাসস’র।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পৌরসভার ভেন্ডিবাজার সংলগ্ন এটিএম পার্ক এলাকায় ১৫ আগস্ট সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজার থেকে বাঁশখালী যাচ্ছিলেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি শাফায়েত হোসেন জাতীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পৌরসভার ভেন্ডিবাজার সংলগ্ন এটিএম পার্ক এলাকায় একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে ডোবায় পড়ে যায়। এতে ৭ জন নিহত হয়।

নিহতরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাম মাস্টারে ছেলে রতন বিজয় চৌধুরী (৫০), বিজয়ের স্ত্রী মধুমিতা চৌধুরী এবং বাঁশখালী উপজেলা সাধনপুরের প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০), প্রদীপ রুদ্রের ছেলে স্বার্থক রুদ্র (৪) ও প্রদীপ রুদ্রের মা রানী রুদ্র (৬০)। তবে নিহত দুই জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন বাঁশখালী উপজেলার সাধনপুরের প্রদীপ রুদ্র, তার মেয়ে শ্যামলী রুদ্র ও বাবর আলী। তারা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কক্সবাজারে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ৭

আপডেট সময় ০৫:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১