ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।

২৬ মে সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।

উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’

করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ‘ব্লাক ফাঙ্গাস’ নতুন আতংক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মূহুর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।’

তিনি বলেন, ‘জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী গন্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারি কাটিয়ে সুফলা পৃথিবীতে আবারও ফিরে আসবে প্রাণ, জগত চিরচেনা চাঞ্চল্যে মুখরিত হবে আবার ইনশাআল্লাহ।’

ওবায়দুল কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সড়ক পরিবহন মন্ত্রী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান এবং এ বিজয় অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১