ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৯৯৯- এ ফোনের পর বকশীগঞ্জে গৃহবধূ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার ঘটনা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতিতা স্ত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় স্বামী ও দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ মে বিকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চুড়িয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্ত্রী নির্যাতনের ঘটনায় বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুকের মামলা রুজু হয়েছে।

জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের কুমড়িকান্দা গ্রামের নৈয়বর আলীর মেয়ে সোনিয়া বেগমের (২৩) সঙ্গে পাশ্ববর্তী চুড়িয়া পাড়া গ্রামের আবু বকরের ছেলে আদিল মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক ও বিভিন্ন দাবিতে আদিল মিয়া তার স্ত্রী সোনিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

১৮ মে বিকালেও আদিল মিয়া তার স্ত্রী সোনিয়াকে নির্যাতন করে একটি ঘরে আবদ্ধ করে রাখেন। এ খবর পেয়ে সোনিয়ার বাবা নৈয়বর আলী তার মেয়েকে উদ্ধারের জন্য গেলে উল্টো নৈয়বর আলীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

উপায়ন্তর না দেখে নৈয়বর আলী হটলাইন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য চাইলে তাৎক্ষণিকভাবে বকশীগঞ্জ থানা পুলিশ নির্যাতনের শিকার সোনিয়া বেগমকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেন।

মেয়েকে নির্যাতনের ঘটনায় সোনিয়ার বাবা ওই রাতেই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে স্বামী আদিল মিয়া, চাচাত দেবর আলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারকৃতদের ১৯ মে সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

৯৯৯- এ ফোনের পর বকশীগঞ্জে গৃহবধূ উদ্ধার

আপডেট সময় ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১