ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে : সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। -ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। -ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

ওবায়দুল কাদের ১৪ ফেব্রুয়ারি সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে। করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ।

চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাশির সুর।

সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনার আতংকের অন্ধকার উল্লেখ করে তিনি বলেন, তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

করোনার বিরুদ্ধে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৩:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১