ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মুর্শেদা জামানের মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুরে নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২২ মার্চ বিকেলে তার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুর্শেদা জামান তার বক্তব্যে বলেন, আমরা সরকারের যেসব কাজ করি সেগুলো জনকল্যাণের জন্যই করি। জনকল্যাণমুখী যে কোন কাজে জেলার সাংবাদিকদের সাথে আগেও সুসম্পর্ক ছিল জেলা প্রশাসনের। আমার সময়ের মধ্যেও এই পারস্পারিক সহযোগিতা বজায় থাকবে বলে প্রত্যাশা করি। অনেক বড় বড় কথা বলে লাভ নেই। আমাদের কাজই আমাদেরকে মানুষের সামনে ইতিবাচকভাবে হাজির করবে। তবে করোনা পরিস্থিতিকে সামনে রেখে প্রশাসনের নিয়মিত কাজের বাইরেও করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মানাতে কোন কোন ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও করোনার টিকা ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরো বলেন, জামালপুর জেলা আগে অনেক নিচের দিকে ছিল। অনেক দরিদ্র একটা জেলা ছিল বলে শুনতাম। কিন্তু এই জেলায় এসে দেখলাম এখানে অনেক উন্নয়ন কাজ হচ্ছে। উন্নত জেলায় পরিণত করতে এখানে অনেক কাজ বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে জামালপুর জেলা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই একটি মডেল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত জামালপুরের নবাগত পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সহ-সভাপতি দুলাল হোসাইন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মো. ইউছুফ আলী ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিমসহ দুই প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা সাংবাদিকবৃন্দ অংশ নেন এবং জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত ২২তম বিসিএস ক্যাডার মুর্শেদা জামান গত ৬ মার্চ জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। জামালপুর জেলা গঠিত হয়েছে প্রায় ৪৩ ধরে। এই সময়ে ২৫ জন জেলা প্রশাসকের মধ্যে মুর্শেদা জামান হলেন এই জেলার প্রথম নারী জেলা প্রশাসক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মুর্শেদা জামানের মতবিনিময়

আপডেট সময় ০১:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১