ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

বিএনপি’র আন্দোলনের বিকল্প গুজব সৃষ্টি করা : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব সৃষ্টি করা।

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানির ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ওবায়দুল কাদের ৮ মার্চ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিএনপি’র বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নাই কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথে ভয় পায় না।

আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোন ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেয়ার দরকার হয় না।

বিরোধী মত দমাতে ভয়ংকর কোনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করুন।

দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।

সরকার নাকি ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে,-মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ কথাগুলো বিএনপি’র শাসনামলের জন্যই চির সত্য। বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলো। ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিলো আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিলো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গনতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এদেশের গনতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

বিএনপি’র আন্দোলনের বিকল্প গুজব সৃষ্টি করা : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১