ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বাংলারচিঠি সম্পাদকের হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করলো জামালপুর পুলিশ

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের হারিয়ে যাওয়া উদ্ধারকৃত সেটটি হস্তান্তর করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পুলিশের সর্বাত্মক চেষ্টায় বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শাওমি সেটটি ৭ মার্চ মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক, সাংবাদিক তানভীর হীরা উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি অসাবধানতায় মোবাইল সেটটি হারিয়ে যায়। সেদিনই জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মোবাইল সেটটি দীর্ঘদিন বন্ধ থাকায় পুলিশ এতদিন সন্ধান করতে পারেননি। গত ৬ মার্চ মোবাইল সেটটি চালু করার সাথে সাথে পুলিশের প্রযুক্তির কাছে ধরা পড়ে। পরে রাতেই বিশেষ ব্যবস্থায় পুলিশ সেটটি উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর পরই জাহাঙ্গীর সেলিমকে জানানো হয়। জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে ৭ মার্চ সেটটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর সেলিম তার প্রিয় মোবাইল সেটটি পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, সেটটি থেকে সব ডকুমেন্ট মুছে ফেলা হয়েছে।

তবে কোথায় থেকে কীভাবে সেটটি উদ্ধার হলো তা জানা যায়নি। পুলিশ সূত্র জানায়, এ পর্যন্ত অসংখ্য মোবাইল, ল্যাপটপ প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইএমই নম্বর সঠিক থাকলে এবং হারিয়ে যাওয়া সেট ব্যবহার করা হলে উদ্ধার করা সম্ভব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বাংলারচিঠি সম্পাদকের হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করলো জামালপুর পুলিশ

আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১