ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে রোগীকে যৌন হয়রানির অভিযোগে টেকনোলজিস্ট গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে এক রোগীকে যৌন হয়রানি করার অভিযোগে ফরিদ মিয়া নামে এক্সরে টেকনোলজিস্টকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। যৌন হয়রানির ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেপ্তার ফরিদ মিয়া শেরপুর সদর উপজেলার বটটলা চৈতনখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া গ্রামের এক নারী (৩৫) তার স্বামীকে নিয়ে ১২ ফেব্রুয়ারি দুপুরে আবদুল গণি হেল্থ কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন। ওই নারী কোমরের ব্যাথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এজন্য তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে এই হেল্থ কমপ্লেক্সের চিকিৎসকের সরণাপন্ন হলে চিকিৎসক তাকে এক্সরে করতে বলেন। পরে এক্সরে কক্ষে গেলে পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে টেকনোলজিস্ট ফরিদ মিয়া (৩০) তাকে যৌন হয়রানি করেন। এ খবর জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদ মিয়াকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ১২ ফেব্রুয়ারি রাতে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, যৌন হয়রানির ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নারী। তাকে ১৩ ফেব্রুয়ারি জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বকশীগঞ্জে রোগীকে যৌন হয়রানির অভিযোগে টেকনোলজিস্ট গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১