ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প

জামালপুর : কবুতর, হাঁস, মুরগিকে খাবার দিচ্ছেন শারমিন। ছবি : বাংলারচিঠিডটকম

দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প। হ্যাঁ স্বামী আর এক সন্তান নিয়ে অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন-যাপনের বৃত্ত ভেঙে সফলতার দ্বারপ্রান্তে উঠে আসা একজন সফল নারী শারমিনের ছোট্ট গল্প শোনাতে চাই আজ।

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের প্রান্তে বসবাস কর্মসক্ষম শারমিন উন্নয়ন সংঘ ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের কর্মএলাকার বাসিন্দা। তার স্বামী মো. হালহাজ উদ্দিন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য হিসাবে বিভিন্ন সভায় অংশ নিয়ে আয়মুখীসহ নানামুখী ইতিবাচক গল্প শোনে উদ্বুদ্ধ হয়। স্ত্রীর আবদারে এর আগে সাড়া না দিলেও সামান্য সঞ্চয় থেকে বছর তিন আগে দুই জোড়া কবুতর কিনে দেয়। প্রকৃতিক নিয়মেই কবুতর পালনের কৌশল শিখে মাতৃস্নেহে পালন করতে থাকে শারমিন।

নিবিড় পরিচর্যা আর যত্নে তার এখন ১৮০টি কবুতর, ৩০টি মুরগি এবং পাঁচটি হাঁস হয়েছে। যদিও অসতর্কতার কারণে চারটি হাঁস শেয়ালে খেয়ে ফেলেছে। একটি গাভী আছে। দু’দিন ধরে অসুস্থ। এতে শারমিন ও তার পরিবারের মন ভীষণ খারাপ। চিকিৎসা চলছে। তার অভিযোগ এলাকায় প্রাণিসম্পদ চিকিৎসক না থাকায় জামালপুর শহরে গিয়ে পরামর্শ আনতে হয়।

শারমিনের স্বামীর দাবি, প্রাণিসম্পদের ডাক্তার যদি তার বাড়ি পর্যন্ত আসতেন, তাহলে তার সংসার আরও লাভবান হতে পারত।

শারমিন এবং তার স্বামী জানান, যদি কোনো ব্যাংক অথবা অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান স্বল্প ও সহজ শর্তে ঋণ দিত তাহলে তাদের অবস্থার আমূল পরিবর্তন করা সম্ভব হত। তবুও তারা বর্তমানে সুখি। একমাত্র সন্তান নিশাত সপ্তম শ্রেণিতে  পড়ছে। সে এপির আওতায় কিশোর ক্লাবের সদস্য। কবুতর, হাঁস, মুরগি পালনে মাকে সহায়তা করে থাকে সে।

শারমিন স্বপ্ন দেখে তাদের এই উদ্যোগ একদিন আরও বড় হবে। সকল অভাব তাড়িয়ে একদিন সুখে টুইটম্বরে থাকবে তাদের ঘর। ভাঙা ঘর পাকা হবে। ছেলে পড়ালেখা করে চাকরি করবে। তাদের পরিবর্তন দেখে এলাকার দরিদ্র মানুষগুলো অনুপ্রাণিত হবে।

আপনার এলাকায় এই ধরনের ইতিবাচক পরিবর্তনের ঘটনা থাকলে আপনিও লিখুন। আমাদের জানান।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প

আপডেট সময় ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬