ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত

শেরপুর : সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। ২৪ অক্টোবর, শনিবার রাতে সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে আয়েশা সিদ্দিকা রিশা তাদের বাড়ি যাওয়ার রাস্তায় এটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

পরে সাংবাদিক রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেশি কড়ি কাইট্টাটিকে জলাশয়ে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন এই প্রতিবেদককে বলেন, উদ্ধার হওয়া দেশি কড়ি কাইট্টার ইংরেজী নাম ইন্ডিয়ান রুফড টার্টল। এটি বাটাগুর নামেও পরিচিত। এরা জলচর, কখনো কখনো ভাসমান গাছের গুঁড়ির উপর রোদ পোহায়। দিবাচর ও ধীরগতিসম্পন্ন।

তিনি আরও জানান, এরা সর্বভুক; জলজ উদ্ভিদ যেমন- কচুরিপানা, আগাছা এবং প্রাণী, যেমন- কাঁকড়া, শামুক ইত্যাদি খায়। এদের আবাস প্রচুর গাছ গাছড়াপূর্ণ স্থির বা ধীরে প্রবহমান পানির জলাভূমি। আগে সচরাচর দৃশ্যমান হলেও এখন অনেকটাই কমে গেছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয় সংবাদ

ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত

আপডেট সময় ০৯:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬