ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের কাছে তাক লাগানো একটি দেশ: ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, বর্তমান বিশ্বে যে কয়জন রাষ্ট্র ও সরকার প্রধান রয়েছে সবচেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত তাদের অন্যতম হচ্ছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। একদিকে তিনি যেমন মমতাময়ী মা অন্যদিকে একজন দক্ষ প্রশাসক। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছেন তিনি তার সফল নির্মাতা। সাধারণ মানুষের সুখ-দুুঃখের সাথে পরিচিত একজন মমতাময়ী, মানবতাবাদী এবং দেশপ্রেমিক সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশেরও রূপকার।

৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১১৭ ওয়ার্ডের সদস্যদের সাঝে উন্নয়ন কর্মকাণ্ড ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, যে দেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, সেই দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন জননেত্রী শেখ হাসিনা। খাদ্য ঘাটতির একটি দেশ, ভূমিধস, সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত একটি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে বিশ্বের কাছে তাক লাগানো একটি দেশ। সারা দুনিয়ার মানুষ দেখেছে অন্য দেশ থেকে আশ্রয় নিতে আসা লোকগুলোকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ১১ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে দুনিয়ায় একটি অনন্য নজির স্থাপন করেছেন। জননেত্রী শেখ হাসিনা জীবন চরিত্র অনন্য তার আকর্ষণীয় ব্যক্তিত্ব দেশে-বিদেশে রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ।

এছাড়ও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের কাছে তাক লাগানো একটি দেশ: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১