ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বঙ্গবন্ধু’র স্বপ্ন আর সাধারণ মানুষের কথা ভেবে শেখ হাসিনা পরিশ্রম করছেন : ধর্ম প্রতিমন্ত্রী

অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি জাতি এক হয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন স্বাধীন মানুষরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, স্বাছন্দে জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৮০টি প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৭ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে খাদ্যদ্রব্যের যে সংকট ছিল, সে সংকট দূর হয়েছে। এখন আর সেই খাদ্য ঘাটতি নেই। আমাদের দেশে এখন খাদ্য বেশি উৎপাদন হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গবন্ধু’র স্বপ্ন আর সাধারণ মানুষের কথা ভেবে শেখ হাসিনা পরিশ্রম করছেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১