ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

২৪ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু, সুস্থ ৪১৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪১৪ জন।

গতকালের চেয়ে আজ ৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৩ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

২৯ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৪৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫০৯ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৪৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৩ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৮ লাখ ৩৫ হাজার ৭৭৪টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৯১ হাজার ৬৩৯টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ। গতকালও সুস্থতার একই হার বিদ্যমান ছিলো।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২৭৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৬৩৩ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩৫৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৪টি ও বেসরকারি ৬৬টিসহ ২০০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৮৩০ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৭৫৫টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

২৪ ঘন্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু, সুস্থ ৪১৪

আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১