ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে যোগদান করছেন প্রথম নারী ডিসি মুর্শেদা জামান

মুর্শেদা জামান

মুর্শেদা জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগাদেশ জারি করেছে ২৮ জানুয়ারি। এর মধ্যে জামালপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান। জামালপুর জেলা গঠিত হওয়ার পর ৪৩ বছরের মধ্যে তিনিই হবেন জামালপুরে প্রথম নারী জেলা প্রশাসক। একই আদেশে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদ এনামুল হক ২০১৯ সালের ২৬ আগস্ট জামালপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের সময় থেকে মাত্র এক বছর পাঁচ মাস সময়ের মধ্যে জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকি এবং প্রশাসনিক কাজে অভূতপূর্ব শৃংখলা ফিরিয়ে আনাসহ একজন জনবান্ধব প্রশাসক হিসেবে সমাদৃত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগাদেশ অনুযায়ী তিনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। একই আদেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা গঠিত হওয়ার সময় ১৯৭৮ সালে জামালপুরের প্রথম জেলা প্রশাসক নিয়োগ পান মো. নূরুল ইসলাম। এরপর দীর্ঘ ৪৩ বছরের মধ্যে বিদায়ী জেলা প্রশাসকসহ জামালপুর জেলায় ২৫ জন জেলা প্রশাসকের মধ্যে কোন নারী জেলা প্রশাসক নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এই জেলায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মুর্শেদা জামান।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে যোগদান করছেন প্রথম নারী ডিসি মুর্শেদা জামান

আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১