ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ২৭ জানুয়ারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

২৬ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘দেশে যখন ভ্যাকসিন আসেনি তখন কিছু সমালোচনাকারী আমরা ভ্যাকসিন আনতে পারবো কিনা সেগুলি নিয়ে সমালোচনা করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ৭০ লক্ষ ভ্যাকসিন ইতোমধ্যেই নিয়ে এসেছেন, আগামীকাল ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন, তখন কিছু সমালোচনাকারী এই ভ্যাকসিনের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে যাতে মানুষ ভ্যাকসিন না গ্রহণ করে।’

উল্লেখ্য, ২৭ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে শুধু কুর্মিটোলা হাসপাতালেই কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া হবে। কুয়েত মৈত্রী হাসপাতাল, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতালে আগামী পরশুদিন ২৮ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন প্রয়োগের পর কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য প্রতিটি হাসপাতালেই আলাদাভাবে চিকিৎসা সেবা ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যাকসিন ইউকে, ভারতসহ অনেক দেশেই পরীক্ষিত হয়েছে। কোভিড-১৯ এর সকল ভ্যাকসিনের তুলনায় অক্সফোর্ডের এই ভ্যাকসিন বেশি নিরাপদ। দেশকে ভাইরাস মুক্ত করতে হলে ভ্যাকসিন তো প্রয়োগ করতে হবে। সেখানে যদি এভাবে বাধা দেয়া হয়, গুজব ছড়িয়ে দিয়ে মানুষদের ভুল বুঝানো হয় তাহলে এই মহামারি দেশ থেকে চলে যেতে আরো বেশি সময় নিবে। এই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে যারা গুজব সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা অপরাজনীতি করছেন তারা চায় না দেশ থেকে দ্রুত মহামারীটি চলে যাক। এসব গুজব সৃষ্টিকারীদের দেশপ্রেমে ঘাটতি রয়েছে।’

দেশের ভি.আই.পি ব্যক্তিরা কখন ভ্যাকসিন নেবেন এমন প্রশ্নের উত্তরে জাহিদ মালেক জানান, ভ্যাকসিন প্রদান প্রক্রিয়াটির সবকিছুই করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বা গাইডলাইন অনুযায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবায় যুক্তদের আগে ভ্যাকসিন দিতে হবে বলা হয়েছে। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। সঠিক সময়েই ভি.আই.পি সহ অন্যান্য ব্যক্তিগণও ভ্যাকসিন পাবেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বেলা সাড়ে তিনটায় কুর্মিটোলা হাসপাতালে আগামীকাল প্রধানমন্ত্রী কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কুর্মিটোলা হাসপাতালের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করেন। এরপর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ২৭ জানুয়ারি

আপডেট সময় ১০:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১