ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী

বাঙালির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়ার দোসররা : মির্জা আজম

জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : শফিকুল ইসলাম শফিক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশের পরিচয় জাতির পিতার মধ্য দিয়েই। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাঙালি জাতির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়াউর রহমানের দোসররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অনেক সাফল্যের মধ্যে পদ্মা সেতু একটি। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু আজ দৃশ্যমান। বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই সরকার পদ্মা সেতু নির্মাণ করছে। অচিরেই দুই পাড়ের মানুষ এ সেতু দিয়ে পারাপার হবে।

২৩ জানুয়ারি বিকেলে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

মির্জা আজম বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দেওয়া হয়েছে দল থেকে। তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা মাঠে থাকবে। দলের নেতা-কর্মীদের প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সাথে ভোট চাইতে হবে। সকলে মিলে এই নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়েই চলেছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বিশ্বের কাছে আজ তিনি বিশ্বনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিএনপি-জামাত কোন ষড়যন্ত্র করে এই উন্নয়ন থামাতে পারবে না। ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। ভোট চোরদের দাঁত ভাঙা জবাব দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করবো আমরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আশরাফ হোসেন তরফদার, আবু জাফর আহম্মদ শীশা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী মনির উদ্দিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন

বাঙালির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়ার দোসররা : মির্জা আজম

আপডেট সময় ১০:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১