ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার

ঘরের চাবি ও দলিল উপকারভোগীতে হাতে তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুজিববর্ষের আজ এক নতুন ইতিহাস সৃষ্টির দিন। দিনটিতে সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সারাদেশে ৭০ হাজার পরিবার পাকা বাড়ি পাচ্ছে। তাই সুবিধাভোগীদের চোখে-মুখে উচ্ছ্বাস দেখা গেছে। সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত ৮৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসন টিটু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৮ এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে ২০ মিলে মোট ৮৮টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার

আপডেট সময় ০৪:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১