ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে যুবলীগের মিছিল

পিংনা ইউনিয়ন যুবলীগের মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৩ জানুয়ারি মুজিব শতবর্ষ উদযাপনের জনসভা সফল করতে প্রস্তুতি মিছিল করেছে যুবলীগ। ২১ জানুয়ারি দুপুরে উপজেলার পিংনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইউনিয়ন যুবলীগের কার্যালয় থেকে বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

মুজিব শতবর্ষ উদযাপনের জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী নায়েব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক সজনু মিয়া, সাংগঠনিক সস্পাদক আছাদুল আলম জুবেল, প্রচার সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে যুবলীগের মিছিল

আপডেট সময় ০৬:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১