ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ইসলামপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ হারালো ওয়ার্ডবয়

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন (৫০) নামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয়ের মৃত্যু হয়েছে।

২১ জানুয়ারি পৌর শহরের ঋষিপাড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ার্ডবয় জামালপুর পৌর শহরের চামড়া গুদাম এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধর্মকুড়া বাজারের রুপালী ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় ইসলামপুর হাসপাতালে আসছিলেন ওয়ার্ডবয় জয়নাল আবেদীন। পথে ঋষিপাড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের সাথে ধাক্কা লাগে রিকশাটির। এতে ঘটনার স্থলেই মৃত্যু হয় ওয়ার্ডবয় জয়নাল আবেদীনের। এসময় দরিয়াবাদ গ্রামের রিকশাচালক খলিলুর রহমান (৪১) গুরুতর আহত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ হারালো ওয়ার্ডবয়

আপডেট সময় ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১