ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী পরিবারের

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বসতভিটা, ফসলি জমি, মার্কেট, ইটভাটা বেদখল এবং চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

২০ জানুয়ারি দুপুরে বকশীগঞ্জ উপজেলার পানাতিয়াপাড়া এলাকায় নিজ বাড়ীর সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে মোখলেছুর রহমান জুয়েল তালুকদার অভিযোগ করেন, তার বৈমাত্রীয় ভাই ফরহাদ হোসেন তালুকদার, শাহজাহান তালুকদার ও তাদের ছেলেরা বসতভিটা, ফসলি জমি, ইটভাটাসহ বকশীগঞ্জ বাজারের মার্কেট জোরপূর্বক দখল করেছে। সেই সাথে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, নানাভাবে হুমকি দিয়ে শ্রমিক কর্মচারীদের কাজে যেতে বাধা দিয়ে ইটভাটা বন্ধ করে রেখেছে, জমিতে কোন প্রকার ফসল ফলাতে দিচ্ছে না।

এ সময় মশিউর রহমান শোয়েব তালুকদার, মেহেরুন নেছা, রোকসানা বেগম, নাফিসুর রহমান তালুকদারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের সকলের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী পরিবারের

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১