ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে নসিমন খাদে পড়ে চালক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আনিস মিয়া (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। ১৮ জানুয়ারি সকালে উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আনিছ। দীর্ঘদিন ধরে তিনি নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি ১৮ জানুয়ারি সকালে নসিমনে মালামাল পরিবহনের জন্য উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফয়েজের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে নসিমন চালক আনিস মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, বিষয়টি তার জানা নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নসিমন খাদে পড়ে চালক নিহত

আপডেট সময় ০৫:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১