ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

২৪ ঘন্টায় দেশে করোনায় ২১ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২১ জন, তাদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৬৩৩ জন।

গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৮৮৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ৮ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

১৬ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৫৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৮৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৭৬২ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৪ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৪৪ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৭ লাখ ৮ হাজার ৮৭৫টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৩৫ হাজার ১৩২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৩৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৪৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৩ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২১২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৬৫২ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪৪০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৩টি ও বেসরকারি ৬৬টিসহ ১৯৯টি

পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২১৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৬৭৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৪৬৩টি কম নমুনা পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

২৪ ঘন্টায় দেশে করোনায় ২১ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১