ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

অর্থ আত্মসাত মামলায় ইসলামপুরের অধ্যক্ষ কারাগারে

বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অর্থ আত্মসাতের মামলায় জামালপুরের ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন তিনি। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় জামালপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে,অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরী ২০২০ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনে সাবেক এক ছাত্রীসহ রেলওয়ে পুলিশের কাছে আটক হন। পরবর্তীতে পুলিশ তাকে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। এ ঘটনায় সেখানে জিডি হয়।

অর্থ আত্মসাতের প্রমাণে অ্যাডহক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ শিক্ষক মো. শামছুল আলম বাদী হয়ে গত ১৩ আগস্ট অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৩ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলাটি পিবিআই তদন্ত শেষে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় ১৪ জানুয়ারি জামালপুর জেলা দায়রা জজ আদালতে অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী খাঁন মামলা শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এদিকে বহুল আলোচিত নারী কেলেঙ্কারী ঘটনার নায়ক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত মামলায় জেলেহাজতে যাওয়ার খবর ইসলামপুরে পৌঁছলে আনন্দ উল্লাস করে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জে জে কে এম গাল্স হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

অর্থ আত্মসাত মামলায় ইসলামপুরের অধ্যক্ষ কারাগারে

আপডেট সময় ০৬:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১