ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বাসচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী চাচা ভাতিজা নিহত হয়েছে। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পৌর এলাকার বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামের মোজ্জামেল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২০) ও সরিষাবাড়ী রাণী দিনমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাইদুর ইসলাম ও আকাশ মিয়া ১৩ জানুয়ারি সকাল ৭টায় দিকে বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে স্থানীয় বাউশি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে সরিষাবাড়ী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি আবু মো ফজলুল করীম এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। ১৩ জানুয়ারি দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে বাসচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১