ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরকারের পাশাপাশি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

শীতবস্ত্র বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির দিকে। প্রধানমন্ত্রী সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকার কঠিন সময় অতিবাহিত করছে। বৈশ্বিক মহামারির মধ্যে বিভিন্ন দুর্যোগ, আম্পান, বন্যা মোকাবেলা করতে হয়েছে। এখন আবার তীব্র ঠান্ডা পড়েছে। সরকার দেশের নিম্নআয়ের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি সামর্থ্যবান মানুষ, জনপ্রতিনিধি সবার উচিৎ তাদের যা আছে তা নিয়ে শীতার্ত গরীব মানুষের পাশে দাঁড়ানো।’

৯ জানুয়ারি সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের দরিদ্র ও অসহায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুপুরে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক আলোচনায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে শক্ত হাতে দমন করা হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহামেদ, সড়ক ও জনপথ জামালপুর সার্কেলের প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, ব্যবসায়ী আনোয়ার হোসেন রাঙ্গা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরকারের পাশাপাশি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ০৭:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১