ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টার দিকে শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকন্দ বাবু ও মিজানুর রহমান সুজন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১