ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

শেখ হাসিনার লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা : তথ্য প্রতিমন্ত্রী

পেইড পিয়ার ভলান্টিয়ারের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রতিটি জায়গায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের কোন মানুষ চিকিৎসার অভাবে যেন মুত্যু বরণ না করেন। আওয়ামী লীগ জনগণের দল তাই জনগণের সেবা করাই আমাদের কাজ।

৪ ডিসেম্বর দুপুরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল মিলনায়তনে ৬০ জন সব নিযুক্ত পেইড পিয়ার ভলান্টিয়ারের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। এই সার্ভিসের মাধ্যমে ৬০ জনের কর্মসংস্থান হলো। প্রশিক্ষণ নিয়ে এরাই গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মা ও নবজাতকদের খোঁজ রাখবে। প্রয়োজন মাফিক চিকিৎসা সহায়তাও দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল হাসপাতালগুলোকে আধুনিক মানের উন্নতি করে দিচ্ছেন। যাতে সকল মানুষ সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পেতে পারেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) চিকিৎসক সাজদা-ই-জান্নাত, ওডিপি, এমসিসি, এফডিপিএফ ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী রফিকুল হক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা এমও (এফসিএইচএফপি) চিকিৎসক অজিত কুমার সাহা প্রমুখ।

গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে পরিদর্শ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে এদিন বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্প এর আওতায় সরিষাবাড়ী উপজেলার ২৯৫টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

শেখ হাসিনার লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০