ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যে সমস্ত উগ্রসাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নামে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সারথি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু এদেশের মানুষের চেতনায় এবং প্রেরণায় দেদীপ্যমান দ্বীপশিখা হয় থাকবেন।’

প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান।

চিকিৎসক মো. মুরাদ বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয় ,সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।’

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বক্তৃতা করেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, আইনজীবী বলরাম পোদ্দার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০