ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান। রাষ্ট্রপতি কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তথ্য সচিব কামরুন নাহার ও ধর্ম সচিব নুরুল ইসলাম শপথ অনুষ্ঠানে ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মধ্যরাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যান। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছিলেন। তার মৃত্যুর পর এতদিন ধর্ম মন্ত্রণালয়ে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। অবশেষে মো. ফরিদুল হক খানকে নিয়োগ দিয়েছে সরকার।

মো. ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

আপডেট সময় ১০:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০