ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে জাপা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ।

তার বক্তব্যে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মানুষের ভাগ্য উন্নয়নের এবং পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছেন। জাতীয় পার্টিকে মানুষ বিশ্বাস করে বলে সাধারণ মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দলকে ক্ষমতায় আনতে হলে ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলো শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির উন্নয়নগুলো তুলে ধরতে হবে। আগামী দিনের জন্য সবার প্রস্তুত থাকতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আইনজীবী আদম শফিউল্লাহ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খাঁন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপার সদস্য আনোয়ার হোসেন সেলিম, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, জেলা যুবসংহতির সভাপতি আইনজীবী আনিছুর রহমান মানিক, সাধারল সম্পাদক কাজী খোকন, বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল হক তোতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পাটির যুগ্মসাধারণ সম্পাদক জহুরুল হক।

এছাড়াও মতবিনিময় সভায় বকশীগঞ্জ, ইসলামপুর উপজেলাসহ দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে জাপা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০