ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর সদরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও কারিগরি ও মাদরাসার শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১২ লাখ ২২ হাজার পাঁচশত টাকার চেক পেল ২৭০ জন। ৩ অক্টোবর দুপুরে জামালপুর সদর উপজেলার ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন মিলনায়তনে উপজেলা প্রশাসন এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা এবং দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম।

জানা গেছে, ৩৫টি ক্ষতিগ্রস্ত ননএমপিও কারিগরি ও মাদরাসার শিক্ষক-কর্মকর্তার প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক ও কর্মচারী প্রতিজনকে ২৫০০ টাকার চেক তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

জামালপুর সদরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

আপডেট সময় ০৩:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০